18 C
আবহাওয়া
১০:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ‘এবিউজ’ হচ্ছি : তসলিমা নাসরিন

‘এবিউজ’ হচ্ছি : তসলিমা নাসরিন


বিএনএ, ঢাকা : ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী ইস্যুতে তাকে ‘এবিউজ’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন লেখিকা তসলিমা নাসরিন। বুধবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।

তসলিমা লিখেছেন, টুইটারে হাজার হাজার এবিউজ বিরোধী সেনা আমাকে এবিউজ করছে, আমার দোষ কেন আমি মঈন আলীকে ‘এবিউজ’ করেছি। এর মানে মঈন আলীকে এবিউজ করা ঠিক নয়, আমাকে এবিউজ করা ঠিক। অপমান অসম্মান অত্যাচার জীবনে কম দেখিনি। যতোদিন বাঁচি ততোদিন দেখতে হবে জানি।

তিনি লিখেছেন, ঝাঁকে ঝাঁকে মুসলিম মৌলবাদি, ফেক বাম, আমাকে না-পড়া লোক, আমার কিছুই না জানা লোক, পঙ্গপালের মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়েছে, লক্ষ শকুন যেন জীবন্ত আমাকে খুবলে খাচ্ছে।

, ‘তাকে (মঈন) নিয়ে যদি কৌতুক করিই, তাহলে কি টুইটারের একাউন্ট উড়ে যাবে? হ্যাঁ এমনই থ্রেট এসেছে। আমাকে যারা গতকাল থেকে এবিউজ করছে, তারা তো অনেকেই শার্লি আব্দোকে সমর্থন করে। শার্লি আব্দো তো মস্করা করে বিখ্যাত লোকদের, তাহলে সেটা সমর্থন করে কিভাবে? নাকি ওরা ফরাসি বলে ওদের সমর্থন করা চলে!’

সম্প্রতি টুইটারে মঈনকে ‘জঙ্গি’ বলে বিতর্কে জড়ান তসলিমা। টুইটারে বিতর্কিত এই লেখিকা লিখেছেন, ‘মঈন আলী যদি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকতেন, তবে সিরিয়ায় গিয়ে আইএসআইএস-এ যোগ দিতেন।’

তসলিমার মন্তব্যের পরপরই সমালোচনার ঝড় বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিপক্ষে অবস্থান নেন অনেকে। কেউ কেউ তাকে নিয়ে বিতর্কিত মন্তব্যও করতে থাকেন।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা