26 C
আবহাওয়া
৯:৫৩ পূর্বাহ্ণ - মে ১৫, ২০২৬
Bnanews24.com
Home » সুপ্রিম কোর্টে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

সুপ্রিম কোর্টে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার


বিএনএ, ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে বস্তুগুলো পড়ে থাকতে দেখা যায়।

জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তাদের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে। দুপুর ২টার দিকে তারা গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ