30 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - মে ১৫, ২০২৬
Bnanews24.com
Home » শক্তিশালী বিস্ফোরণ নরওয়ের মার্কিন দূতাবাসে

শক্তিশালী বিস্ফোরণ নরওয়ের মার্কিন দূতাবাসে


বিএনএ, ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে।  রোববার স্থানীয় সময় রাত ১টার দিকে দূতাবাসের কনস্যুলার শাখার প্রবেশপথে এই বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পুলিশ ইনসিডেন্ট কমান্ডার মাইকেল ডেলমার গণমাধ্যমকে জানান, রাত ১টার দিকে আমরা বিস্ফোরণের একাধিক খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে আমরা নিশ্চিত হয়েছি যে বিস্ফোরণটি সরাসরি মার্কিন দূতাবাসে আঘাত হেনেছে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য।

বিস্ফোরণের কারণ বা এর নেপথ্যে কারা রয়েছে, সে সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। ডেলমার বলেন, তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ