35 C
আবহাওয়া
৪:২২ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৬
Bnanews24.com
Home » আন্তর্জাতিক নারী দিবস আজ

আন্তর্জাতিক নারী দিবস আজ


বিএনএ, ঢাকা: আজ শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।’

১৯০৯ খ্রিষ্টাব্দের ২৮ ফেব্রুয়ারি সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। আমেরিকার তৎকালীন সক্রিয় সোশ্যালিস্ট পার্টি ১৫ হাজার নারীর স্মরণে দিনটি উদযাপন করেছিল। যারা কর্মঘণ্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটের অধিকারের দাবিতে নিউইয়র্কের রাস্তায় নেমেছিলো।

১৯১১ খ্রিষ্টাব্দের ১৯ মার্চ অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডের এক মিলিয়নেরও বেশি লোক আন্তর্জাতিক নারী দিবস পালন করেছিলো। জাতিসংঘের স্বীকৃতি পেতে এই দিনটির ১৯৭৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময় লেগেছিলো। তারপর থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে আসছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ