26 C
আবহাওয়া
৪:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার 

ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার 


বিএনএ, ঢাকা : বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মো. ইমন হাসানকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানান।

তিনি জানান, গত ২২ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে প্রগতি সরণির মূল সড়কে নর্দা ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে অসংখ্য ছাত্র-জনতার বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে পিস্তলসহ বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ হামলা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের হামলায় ফাহিম হোসেন জুবায়েদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় ফাহিম হোসেন জুবায়েদের বাবা বাদী হয়ে গত ৫ অক্টোবর গুলশান থানায় একটি মামলা করেন। এরপর থেকে ইমন আত্মগোপনে চলে যান। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার (৭ মার্চ) গুলশান থানাধীন শাহাজাদপুর বাঁশতলা এলাকা থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের