18 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে আগুনে পুড়েছে ১২ বসতঘর

বোয়ালখালীতে আগুনে পুড়েছে ১২ বসতঘর


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে রান্নাঘরের চুলার আগুনে পুড়ে গেছে ১২টি বসতঘর। শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিতাপচর গ্রামের সাহেব মিয়া মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো.সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ১২টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন নাসু জানান, আগুনে সাহেব মিয়া মেম্বারের ৫ পরিবার, আহমেদুর রহমানের ৪ পরিবার ও আমিনুর রহমানের ৩ পরিবারের বসতঘর পুড়ে গেছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ঘরে রক্ষিত কোনো মালামাল রক্ষা করা যায়নি। একেবারে নিঃস্ব হয়ে গেল তারা।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা