30 C
আবহাওয়া
১২:০৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ভুটানের জালে বাংলাদেশের ৬ গোল

ভুটানের জালে বাংলাদেশের ৬ গোল


বিএনএ, ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ ।  এরপর শক্তিশালি ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এ দিকে ফাইনাল নিশ্চিত করার পর আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমে  রীতিমত গোল উৎসব করেছে নারী দল।

নেপালের কাঠমুন্ডুর চেসাল স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচে আজ ৬-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন সুরভী আকন্দ প্রীতি। ম্যাচের ১৩ মিনিটে ফাতিমা আক্তারের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন প্রীতি।

এক গোলের লিড নিয়ে ম্যাচের ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বাংলার মেয়েরা। সুনিপুম দক্ষতায় লক্ষ্যভেদ করে দলের দ্বিতীয় গোলটি এনে দেন ফাতেমা।

এদিকে ঠিক এরপরের মিনিটেই বাংলাদেশের হয়ে আবার লক্ষ্যভেদ করেন ক্রাউচিং মারমা। ফাতেমার কর্ণারে দূরের পোস্টে থাকা মারমা হেড করে বল পাঠিয়ে দেন জালে।
৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। মৌমিতা খাতুনের বাড়িয়ে দেয়া বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন প্রীতি, তবে তখন বল পেয়ে যান সাথী। আর বল পেয়েই পা ছুইয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
এরপর ভুটানের বিপক্ষে আজ আরও ২ গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। ৬৮ মিনিটে মৌমিতার বাড়িয়ে দেয়া বলে লক্ষ্যভেদ করে ব্যবধান ৫-০ করেন থুইনু মারমা। এরপর ৭৭ মিনিটে একক নৈপুণ্যে প্রীতি আরও এক গোল করলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী