26.4 C
আবহাওয়া
৫:৩৫ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ১১

চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ১১

চট্টগ্রামে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের চান্দগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাট এলাকায় ওসমান গনির বিল্ডিংয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন রাতেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, লাইনের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

জানা যায়, ওই বিল্ডিংয়ের ৩য় তলায় ৪টি ফ্ল্যাটে ৩টি ফ্যামিলি ছিল। মোট ১১জন আগুনে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনএ/ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?