31 C
আবহাওয়া
৬:০৬ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

যানজট

বিএনএ, ঢাকা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকেই নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চৈত্রী গার্মেন্টস এলাকা থেকে মেঘনাঘাট টোল প্লাজা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সরেজমিন দেখা যায়, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ। বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা যানজটের কারণে গাড়িতেই দীর্ঘ সময় অপেক্ষা করছেন।

শামসুর রহমান নামে এক বাস যাত্রী বলেন, পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে যাচ্ছি কুমিল্লায়। কিন্তু যানজটের কারণে এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। সঙ্গে থাকা শিশু ও নারীদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, ছুটির দিনে অনেকেই বিভিন্ন কাজে এই মহাসড়ক বেশি ব্যবহার করছেন। এতে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে মেঘনাঘাটে টোল আদায়েও বিলম্ব হচ্ছে। তবে যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের