27 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

দক্ষিণখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরার দক্ষিণখানের কলেজ রোড এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার (৭ মার্চ) রাতে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধরা হলেন- মনিরা বেগম (৩৬), সাকিব (২৬) ও জসিম (৪০)।

দগ্ধ নারী মনিরার স্বামী আনোয়ার হোসেন জানান, আমাদের বাসায় গ্যাসের বড় সিলিন্ডার থেকে পাঁচ তলায় পাইপ দিয়ে লাইন দেওয়া হয়েছে। জেএমআই কোম্পানির লোকেরা গ্যাস সিলিন্ডার লাগিয়ে লাইন চেক করতে আসেন। পরে চুলায় আগুন জ্বালানো মাত্রই বিস্ফোরণ ঘটে। এতে আমার স্ত্রী মনিরা বেগম ও জেএমআই কোম্পানির সদস্য সাকিব ও জসিম দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, দক্ষিণখানে দগ্ধ অবস্থায় এক নারীসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ