25 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় নারীরাও সহযাত্রী–তথ্য প্রতিমন্ত্রী

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় নারীরাও সহযাত্রী–তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী Dr Md Murad

বিএনএ রিপোর্ট :  তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। যাত্রাপথে স্বল্পোন্নত দেশের মাইলফলক পেরিয়ে উন্নয়নশীল দেশের স্টেশনে পৌঁছে গেছে। এখন গন্তব্য উন্নত দেশের সোপানে। এ  অপ্রতিরোধ্য যাত্রায় পুরুষের পাশাপাশি নারীরাও অংশীদার।

প্রতিমন্ত্রী সোমবার(৮মার্চ)  রাজধানীর শিল্পকলা একাডেমিতে  বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের আয়োজনে ও জয়িতা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় জয়িতা চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মুরাদ হাসান আরো বলেন, চলচ্চিত্র সমাজ ও জীবনের কথা বলে। দেশীয় চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মকে সুস্থ বিনোদন দিতে সারাদেশে চলচ্চিত্র উৎসব আয়োজন জরুরি। নারী নির্মাতারাও যাতে আরো চলচ্চিত্রমুখী হয় সেজন্য সরকারের পাশাপাশি শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

বঙ্গবন্ধু ডিজিটাল জাদুঘরের প্রতিষ্ঠাতা শওকত হাসান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন, ফোবানা’র  জাকারিয়া চৌধুরী, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও নির্মাতা সুজাতা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা,  ও এস এস কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল্লাহ সুমন।

উৎসবের সমাপনী দিনে নারী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী সুজাতা, চলচ্চিত্র পরিচালক নারগিস আক্তার, অভিনেত্রী শাহনূর ও মানব সেবায় জিনাত হাসানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বিএ নএনিউজ২৪/ এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন