35.5 C
আবহাওয়া
১:৪৮ অপরাহ্ণ - জুন ৪, ২০২৬
Bnanews24.com
Home » জোট ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

জোট ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির


বিএনএ, ঢাকা: আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে।

নাহিদ ইসলামের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমরা হাতে হাত ধরে এক সঙ্গে কাজ করবো। শুধু ঢাকা-১১ আসনের জন্য নয়। আমরা বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চির মানুষ এবং ১৮ কোটি মানুষের ওপর পাহারাদারি করবো। ইনশাআল্লাহ। কারও সঙ্গে আমরা বেঈমানি করবো না।’

ঢাকা-১১ আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ আসনে দুইজন প্রার্থী আছেন। দুইজনকেই আপনারা চেনেন। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। আমি মায়ের কাছে মাসির গল্প শোনাতে চাই না। আমার থেকে নাহিদকে আপনারা ভালো চেনেন। ইনসাফের বাংলাদেশে জনগণের রায় এবং আল্লাহর মেহেরবানিতে যদি বিজয় অর্জিত হয় সেই সরকারে নাহিদ ইসলামকে অবশ্যই একজন মন্ত্রী হিসেবে দেখতে পাবেন।’

তিনি আরও বলেন, তরুণদের হাত ধরেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে—এই প্রত্যাশা তাদের। যুবসমাজ হতাশ করবে না বলেই বিশ্বাস করেন তিনি।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ