20 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়া বাসায় ফিরেছেন

খালেদা জিয়া বাসায় ফিরেছেন

খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ২০২৪) বিকেলে সাড়ে ৫টায় তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে নেয়া হয় রাজধানীর বসুন্ধরাস্থ এভার কেয়ার হাসপাতালে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতেই গুলশানের বাসায় ফিরেছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সুপারিশে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে কয়েকটি পরীক্ষা করা হবে বলে জানা গেছে। পরে প্রাথমিকভাবে পরীক্ষার রিপোর্ট দেখে মেডিকেল বোর্ড তাকে বাসায় যাওয়ার পরামর্শ দেয়া হয়।

পরীক্ষা শেষে একইদিন রাত সোয়া ১২টার দিকে  বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এর আগে দীর্ঘ ৫ মাস চিকিৎসা নেয়ার পর গত ১১ জানুয়ারি গুলশানের বাসায় ফিরেন বেগম জিয়া। এরপর বাসায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছিল।

পারিবারিক সূত্রে বলা হয়,  খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। দুর্নীতির দুই মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা