30 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পরীক্ষায় ফেল করায় কলেজছাত্রীর আত্মহত্যা

পরীক্ষায় ফেল করায় কলেজছাত্রীর আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, ঠাকুরগাঁও: এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে ওড়না পেঁচিয়ে আরফিন খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টার দিকে বাড়ির লোকজনের অগোচরে নিজ বসতবাড়ির ঘরের বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আরফিন।

তিনি উপজেলার গেদুড়া ইউনিয়নের উত্তর আটঘরিয়া গ্রামের জাবেদ আলীর মেয়ে এবং ধর্মগড় ডিকে কলেজে পড়ত।

তার বাবা জাবেদ আলী জানান, তার মেয়ে এইবার এইচএসসি ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করে। আজ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। পরীক্ষায় অকৃতকার্য হলে সবার অগোচরে শয়ন ঘরের বাঁশের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা  করে।

হরিপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) তাজুল ইসলাম জানান, ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/বিএম,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী