29 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ৪২তম বিসিএসে নিয়োগ পেলেন ৩৯৫৭ চিকিৎসক

৪২তম বিসিএসে নিয়োগ পেলেন ৩৯৫৭ চিকিৎসক


বিএনএ, ঢাকাঃ ৪২তম বিসিএস থেকে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগ পেলেন তিন হাজার ৯৫৭ চিকিৎসক। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা, ২০২০ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে তিন হাজার ৯৫৭ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে (সহকারী সার্জন) নিয়োগ দেওয়া হলো।

জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ বেতনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

করোনার প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে ২০২০ সালে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। সেখান থেকেই মেধা ক্রমানুসারে প্রায় ৪ হাজার চিকিৎসক নিয়োগের তালিকা প্রকাশ করে পিএসসি।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট