27 C
আবহাওয়া
১:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » প্রথম ডোজ টিকা পেয়েছে ৯ কোটি ৯৩ লাখ মানুষ

প্রথম ডোজ টিকা পেয়েছে ৯ কোটি ৯৩ লাখ মানুষ

কোভিড-১৯ ভ্যাকসিন

বিএনএ, ঢাকা : দেশে করোনা টিকার প্রথম ডোজ পেয়েছে ৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ৬৫৬ জন। এর মধ্যে টিকা গ্রহণকারী স্কুল শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৯৮০ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, সোমবার সারাদেশে প্রথম ডোজ ২ লাখ ৫২ হাজার ৯১৮ জনকে এবং  দ্বিতীয় ডোজ ৬ লাখ ২১ হাজার ৪৭৫ জনকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৯২২ জনকে।

উল্লেখ্য, গত বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা