বিএনএ ডেস্ক: আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারী) অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। সিলিন্ডারের দাম নতুন করে নির্ধারণ এবং ডিলারদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবিতে এ ঘোষণা দেন তারা।
ঘোষণা অনুযায়ী আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রয়েছে। দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলিন্ডার বিক্রি বন্ধ রাখবেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
বুধবার (৭ জানুযারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেন এলপিজি ব্যবসায়ী সমিতি। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। প্রশাসন দিয়ে ডিলারদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে।
সাম্প্রতিক সময়ে এলপিজির দাম নিয়ে চরম নৈরাজ্যের মধ্যেই সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেওয়া হয়।
বিএনএ/শাম্মী
![]()
