30 C
আবহাওয়া
৮:১০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া

বিএনএ, ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছার পর হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিবারের সদস্যরা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বিমানবন্দরে খালেদা জিয়াকে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। এ ছাড়া হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ছেলে তারেক রহমান, নাতনি জাইমা রহমান, পরিবারের সদস্যরাসহ বিএনপির নেতাকর্মীরা।

পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে তারেক রহমান সরাসরি হাসপাতালে নিয়ে যান।

বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি নিজেই চালাচ্ছেন তিনি।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স’ এ ঢাকা ছাড়েন খালেদা জিয়া।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা