23 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নিখোঁজের ৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের ৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের ৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারে নিখোঁজের ৮ ঘন্টা পর আল মুহাম্মুদ হক আহাদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।ডিসির পাহাড় এলাকার নিজ বাড়ির অদূরেই একটি খালি প্লটের ভেতর তার মরদেহ পাওয়া যায়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ১টার দিকে শহরের কলাতলী ১২নং ওয়ার্ডে এঘটনা ঘটে।

শিশু আহাদ ডিসির পাহাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

প্রতিবেশী সুলতান মাসুদ জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে শিশু আহাদ নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। একপর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে শিশুটির মরদেহ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মূলত হাসপাতালে নেয়ার আগেই শিশুটি মারা যায় বলে জানান চিকিৎসক।
শিশুটির গলায় চাপ দেয়ার চিহ্ন রয়েছে। তবে শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই।

শিশু আহাদ এর মরদেহ উদ্ধারের বিষয়ে পুলিশের কোন বক্তব্য জানা যায়নি।

বিএনএনিউজ / আরএস/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার