18 C
আবহাওয়া
৯:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গুলি ছোড়া সেই শামীম গ্রেপ্তার

গুলি ছোড়া সেই শামীম গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী থানার পাহাড়তলীতে নির্বাচনী সংঘর্ষে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়া শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৮ জানুয়ারি) রাত ৯টা ৫২ মিনিটে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। বিদেশি আগ্নেয়াস্ত্রসহ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী। এছাড়াও তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, খুলশীর পাহাড়তলী কলেজ এলাকায় নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন সময়ে দুপক্ষের সংঘর্ষে প্রকাশ্যে বিদেশী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হতাহতের ঘটনায় গুলিবর্ষণকারী শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম’কে বিদেশী আগ্নেয়াস্ত্র সহ সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনএ/এমএফ, ওজি/এইচ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা