26 C
আবহাওয়া
৬:৫৩ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ১২ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা,শীত আরও বাড়বে

১২ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা,শীত আরও বাড়বে

১২ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা,শীত আরও বাড়বে

বিএনএ, ঢাকা: সহসাই শীত থেকে মুক্তি মিলছে না দেশবাসীর।  পুরো জানুয়ারি মাসজুড়েই থাকবে শীতের প্রকোপ।  আর সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৮ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।  পূর্বাভাসে বলা হয়, আজ (রোববার) রাতের তাপমাত্রা আবারো কিছুটা কমতে পারে। তবে ১০ জানুয়ারি থেকে আকাশে মেঘ দেখা দিলে তাপমাত্রা বাড়বে। আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, বছরের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে সর্বোচ্চ তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে এবং জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গত ২ জানুয়ারি চলতি মাসের পূর্বাভাস দিতে সভায় বসেছিল আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। ওই সভা থেকে জানুয়ারি মাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্র ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। শুক্রবার ঢাকার তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু