27 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সুনামগঞ্জে জঙ্গি সন্দেহে বাড়ি ঘেরাও

সুনামগঞ্জে জঙ্গি সন্দেহে বাড়ি ঘেরাও

সুনামগঞ্জ

বিএনএ: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোমা তৈরির সরঞ্জাম আছে সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রোববার (৮ জানুয়ারি) রোববার সকাল ১০টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক গ্রামে ওই বাড়িটি ঘেরাও করা হয়। ঘটনাস্থলে বোমা ডিসপোজাল ইউনিট এবং সেনাবাহিনীর একটি টিমও রয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক এ সব তথ্য জানিয়েছেন।

জানা যায়, সকালে জগন্নাথপুর থানার পুলিশ ওয়ারেন্টভুক্ত এক আসামির খোঁজে ওই বাড়িতে যায়। এ সময় সেখান থেকে এক যুবক দৌড়ে পালিয়ে যান। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি কক্ষে সন্দেজনক বিভিন্ন সরঞ্জাম পাওয়ায় বাড়িটি ঘেরাও করা হয়।

রিপন কুমার মোদক বলেন, এখানে পুলিশের পাশাপাশি আমাদের বোমা ডিসপোজাল ইউনিট কাজ করছে, সকালেই সেনাবাহিনীকে বিষয়টি জানালে তাদের একটি দলও এখানে এসেছে।

জঙ্গিদের কোনো কার্যক্রম ছিল কি না এমন প্রশ্নের জবাবে ওই পুলিশ কর্মকর্তা বলেন, এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। অপারেশন এখনো চলছে। দ্রুতই আমরা প্রেস রিলিজ পাঠিয়ে জানাবো।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ