29 C
আবহাওয়া
৪:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ঘন কুয়াশায় বন্ধ ২ ফেরিঘাট

ঘন কুয়াশায় বন্ধ ২ ফেরিঘাট

ফেরি

বিএনএ মানিকগঞ্জ: মানিকগঞ্জ শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে এই দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় মাঝ নদীতে বেগম সুফিয়া কামাল ও শাহ আলী ফেরি আটকা পড়ে। পরে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ নৌরুট বন্ধ হওয়ার এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত সাড়ে ১০ টার দিকে পরান, মতিউর, মখদুম ও হাসনাহেনা নামের চারটি ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় মাঝ নদীতে আটকা পড়ে।

তিনি আরও জানান, এই দুই নৌরুট বন্ধ থাকায় দুইপাড়ে যানবাহনগুলো সিরিয়ালে রয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট