28 C
আবহাওয়া
১২:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গোপালগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

গোপালগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

গোপালগঞ্জে দুই পক্ষের পক্ষে সংঘর্ষ, আহত অধর্শাতাধিক

বিএনএ গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে  সংঘর্ষে পুলিশসহ অধর্শাতাধিক ব্যক্তি আহত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চর পাকুরতিয়া গ্রামে এই সংঘর্ষ হয়। াাহতদের বিভিন্ন হাসপাতপালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম বলেন, একটি জমি নিয়ে বেশ কিছু দিন ধরে ডুমুরিয়া ইউনিয়নের চর পাকুরতিয়া গ্রামের শরীফ মীর ও বাদশা ফরিরের মধ্যে বিরোধ চলে আসছিল। এই নিয়ে দুই পক্ষ টুঙ্গিপাড়া ভূমি অফিসে অভিযোগ দেয়। পরে ভূমি অফিসের সার্ভেয়ার অভিযোগের তদন্তে যান। সে সময় ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মদ তার ভগ্নিপতি শরীফ মীরের পক্ষে কথা বললে এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও উভয় পক্ষের কেউই থানায় কোন অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে