25 C
আবহাওয়া
৮:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে অপচনশীল আবর্জনার হাট উদ্বোধন

রাউজানে অপচনশীল আবর্জনার হাট উদ্বোধন


বিএনএ, রাউজান (চট্টগ্রাম):  চট্টগ্রামের রাউজানে পরিবেশ রক্ষায় প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল আবর্জনা কেনার হাট উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার( ৭ জানুয়ারী) বিকেলে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, ইউএনও জোনায়েদ কবির সোহাগ, আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ওসি আব্দুল্লাহ আল হারুন, প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, কাউন্সিলর সমীর দাশগুপ্ত, কাজী মো. ইকবাল, জসিম উদ্দিন চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে কয়েক’শ নারী-পুরুষ বস্তা ভর্তি প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল আবর্জনা রাউজান পৌরসভায় জমা দেন। বস্তপ্রতি প্রদান করা হয় নগদ ২০০ টাকা। পরবর্তীতে বস্তাপ্রতি ১০০ টাকা প্রদান করা হবে।
বিএনএ/ শফিউল আলম,ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন