31 C
আবহাওয়া
৬:৪৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » দল থেকে বাদ জাহানারা

দল থেকে বাদ জাহানারা


বিএনএ, স্পোর্টস ডেস্ক : নিগার সুলতানার নেতৃত্বে ইংল্যান্ডে হতে যাওয়া কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাই পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি–টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলমের নাম নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানান, ‘জাহানারার কিছু শৃঙ্খলাজনিত সমস্যা ছিল। জিম্বাবুয়েতে কোচ, ক্রিকেটারদের সঙ্গে সে যে আচরণ করেছে, সেটার জন্য ও আরও কঠিন শাস্তি পেতে পারত। আমরা শুধু সতর্ক করার জন্যই তাকে বাদ দিয়েছি।’

ওয়ানডে দলের পর এবার টি–টোয়েন্টি দলেরও নেতৃত্ব দেওয়া হয়েছে নিগার সুলতানাকে। নিগারের নেতৃত্বে আজ (শনিবার) সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ নারী দল। ১৮ জানুয়ারি শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ২৪ জানুয়ারি।

বাছাই পর্বের প্রথম ম্যাচে ১৮ জানুয়ারি কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৯ জানুয়ারি স্বাগতিক মালয়েশিয়া, ২৩ জানুয়ারি স্কটল্যান্ড ও ২৪ জানুয়ারি শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

স্কোয়াড : নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুরশিদা খাতুন, নাহিদা আকতার, শারমিন আকতার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, শানজিদা আকতার ও সুরিয়া আজমিন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর