28 C
আবহাওয়া
৫:৩১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু


বিএনএ, ঢাকা: রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আবুল খায়ের মিয়া (৪৪) মারা গেছেন। বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন খায়ের মিয়া সন্ধ্যায় মারা গেছেন। বাকি সাতজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

নিহতের  সহকর্মী মোহাম্মদ হারুন জানান, খায়ের মিয়া রয়েল ফিলিং স্টেশনে সিনিয়র টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। গতকাল বুধবার রাতে বিস্ফোরণে তিনি দগ্ধ হন। পরে তাকে বার্নের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। তার বাড়ি চাঁদপুর জেলার সদর থানার বাঘাদি গ্রামে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার বাবার নাম মৃত আফাজ উদ্দিন।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত