20 C
আবহাওয়া
৪:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে অবস্থান জানাল রাশিয়া

বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে অবস্থান জানাল রাশিয়া

বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে অবস্থান জানাল রাশিয়া

বিএনএ, ঢাকা: বাংলাদেশে যেকোন ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘টকস উইথ অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, রাশিয়ার ওপরে অনেক নিষেধাজ্ঞা আছে কিন্তু সেগুলোকে আমরা আমলে নিই না।

পশ্চিমাদের সমালোচনা করে তিনি বলেন, গাজায় যখন মানুষ মারা যায় তখন পশ্চিমারা কিছু বলে না, অথচ ইউক্রেনে কিছু হলে তারা পত্রিকায় আর্টিকেল প্রকাশ করে। এটি দ্বিচারিতা ছাড়া কিছুই না।

বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট অংশীদারত্ব প্রসঙ্গে রুশ রাষ্ট্রদূত বলেন, কোন দেশের সঙ্গে অংশীদারিত্বে হবে সেটা বাংলাদেশ সরকারই ঠিক করবে।

এর আগে গত ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করা হয়।

বাংলাদেশের রাশিয়া দূতাবাসের অফিসিয়াল ভেরিভায়েড ফেসবুক পেজ থেকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ছবি সংবলিত একটি পোস্টে বলা হয়, ‌নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।

পোস্টে আরও বলা হয়, অক্টোবরের শেষে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা করতে বিরোধীদলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন। এ ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ।

এ সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই চেষ্টা বারবার প্রকাশ্যে তুলে ধরছে রাশিয়া।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা