27 C
আবহাওয়া
৭:৪৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে বাসচাপায় নিহত দুই

ধামরাইয়ে বাসচাপায় নিহত দুই

ধামরাইয়ে বাসচাপায় নিহত দুই

বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে বেপরোয়া গতির সেলফি পরিবহনের একটি বাস চাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় একটি বাস আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার মোকছেদ আলীর ছেলে মো. রুবেল পারভেজ। রুবেল ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত ছিলেন। অপরজন মানিকগঞ্জ জেলার শিবালয় এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল মান্নান।

তবে আহত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান, সকাল সোয়া ৯ টার দিকে আমাদের কাছে দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাই। গুরুতর আহত আরও দুই পথচারীকে হাসপাতালে নেয়ার পর মারা গেছে বলে শুনেছি। তবে আমরা নিশ্চিত না।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, আমি যতটুকু শুনেছি, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় সেলফি পরিবহনের একটি বাস থামিয়ে যাত্রী নামাচ্ছিলো। এসময় পেছন থেকে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের আরেকটি বাস এটিকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এসময় আইল্যান্ড ঘেঁষে অপেক্ষারত তিন পথচারীকে চাপা দেয় সেলফি পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সেলফি পরিবহনের একটি বাস আটক করে ভাংচুর চালিয়েছে। তবে বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।

বিএনএনিউজ/ ইমরান খান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন