27 C
আবহাওয়া
৯:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রিজভীসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আটক

রিজভীসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আটক

রিজভীসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আটক

বিএনএ, ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শতাধিক নেতাকর্মীকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক করেছে পুলিশ।বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসসহ বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলকেও আটক করে পুলিশ।

এ দিকে বিএনপির কার্যালয়ে পুলিশি অভিযানের সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, উত্তর এর আহবায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন সহ অসংখ্যা নেতাকর্মী নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার পর তাৎক্ষণিক দলীয় কার্যালয়ে পুলিশের অভিযানের বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি অফিসে তাণ্ডব চালিয়েছে পুলিশ। তারা বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ শতাধিক নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী