23 C
আবহাওয়া
১১:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের ৬ বছরের জেল

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের ৬ বছরের জেল


বিএনএ, বিশ্বডেস্ক: দুর্নীতির অভিযোগে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৬৯ বছর বয়সী ফার্নান্দেজ, একজন বন্ধুকে কাজ পাইয়ে দিতে প্রশাসনের দুর্নীতির আশ্রয় নেন। তবে দেশের ভাইস প্রেসিডেন্ট হওয়ায় ক্রিস্টিনাকে জেল খাটতে হবে না।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) তিনজন বিচারকের গঠিত প্যানেল তার বিরুদ্ধে এ রায় দেন। ফার্নান্দেজ তার সরকারি ভূমিকার জন্য কিছুটা ছাড় পেয়েছেন এবং তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে।

আদালত তাকে আজীবনের জন্য পাবলিক অফিস থেকেও নিষিদ্ধ করেছেন। কিন্তু উচ্চ আদালতে মামলা চলাকালীন ভাইস-প্রেসিডেন্ট হিসেবে তার ভূমিকা অব্যাহত থাকবে।

জানা গেছে, দুর্নীতির মামলায় প্রসিকিউটররা ফার্নান্দেজের ১২ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। প্রসিকিউটরা জানান, ক্ষমতায় থাকাকালীন তিনি দুর্নীতিতে জড়িত ছিলেন।

তবে, ফার্নান্দেজ বলেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এপি নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রায়ের পর বক্তব্য রাখতে গিয়ে তিনি নিজেকে ‘বিচারিক মাফিয়ার শিকার’ বলে মন্তব্য করেছেন। রায়ের আগে, তিনি প্রসিকিউটরদের বিরুদ্ধে মিথ্যা ও অপবাদ দেওয়ার অভিযোগও করেছিলেন।

আর্জেন্টিনায় এই প্রথম কোনো ভাইস-প্রেসিডেন্ট অফিসে থাকাকালীন অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলেন। তিনি ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন। এরপর ২০১৯ সালে জোট সরকারের ভাইস প্রেসিডেন্ট হন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা