24 C
আবহাওয়া
১০:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » ডা. মুরাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত বিএনপির

ডা. মুরাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত বিএনপির

ডা. মুরাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত বিএনপির

বিএনএ ঢাকা: অশোভন আচরণ এবং অশালীন বক্তব্য দেয়ার কারণে সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এতে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

পরে দলের মহাসচিবের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জিয়া পরিবারের নারী সদস্যদের নিয়ে কুরুচিকর বক্তব্য দেন অবৈধ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ। তার শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের সমালোচনা, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। রাষ্ট্রীয় দায়িত্বশীল পদে থেকে এই ধরনের নারীবিদ্বেষী, বর্ণবাদী ও সংবিধানবিরোধী বক্তব্যে সমগ্র নারীসমাজ এবং মানবতাকে হেয় করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় দাবি ওঠে ২৪ ঘণ্টার মধ্যে ডা. মুরাদকে জাতীয় সংসদ ও মন্ত্রিসভা থেকে অপসারণ এবং প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়া, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় বলে এতে উল্লেখ করা হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে