26 C
আবহাওয়া
৯:০১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কামরুল হাসানের বাবার মৃত্যুতে চবি সাংবাদিক সমিতির শোক

কামরুল হাসানের বাবার মৃত্যুতে চবি সাংবাদিক সমিতির শোক


বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য ও দৈনিক বাংলাদেশের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কামরুল হাসানের বাবা মো. নুরুল ইসলামের (৬০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চবি সাংবাদিক সমিতি।

মঙ্গলবার (০৭ নভেম্বর) চবিসাসের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজহার স্বাক্ষরিত এক বিবৃতিতে চবিসাস সভাপতি মাহবুব এ রহমান ও সাধারণ সম্পাদক ইমাম ইমু এ শোক জানান।

বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুর ১টা ১০মিনিটে ঢাকার অরোরা স্পেশালাইজ্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মো. নুরুল ইসলাম। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও একজন কন্যা সন্তান রেখে গেছেন। আজ বাদ মাগরিব কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্দা ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, চবিসাসের সদস্য কামরুল হাসানের বাবা পেশায় একজন শিক্ষক ছিলেন। শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষকরা হলেন দেশ, জাতি ও মানুষ গড়ার কারিগর। বাবার মৃত্যুতে কামরুল হাসানের পরিবার যেমন একজন প্রিয় মানুষ হারিয়েছে, তেমনি শিক্ষক নুরুল ইসলামের মৃত্যুতে দেশ একজন মানুষ গড়ার কারিগরকে হারিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, চবিসাসের সদস্য কামরুল হাসানের বাবার মৃত্যুতে পরিবারে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুক এবং তার পরিবার ও আত্মীয়-স্বজনদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুক।

বিএনএ / সুমন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ