29 C
আবহাওয়া
৯:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » শীতলক্ষ্যা থেকে বুয়েট শিক্ষার্থী ফারদিনের মরদেহ উদ্ধার 

শীতলক্ষ্যা থেকে বুয়েট শিক্ষার্থী ফারদিনের মরদেহ উদ্ধার 

ফারদিনের আত্মহত্যা উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল

বিএনএ ডেস্ক: নিখোঁজের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন ফারদীনের স্বজনরা। তারা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ পাওয়া যায়। ৪ই নভেম্বর (শুক্রবার) সাড়ে ১০ টার দিকে নিখোঁজ হন তিনি।

নৌ পুলিশের নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ৯৯৯ এ ফোন পেয়ে নৌ পুলিশের টিম গিয়ে বনানী ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ বনানী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফারদিন নূর পরশ রাজধানীর ডেমরা থানার শান্তিবাগ এলাকার সাংবাদিক কাজী নুর উদ্দিন রানার ছেলে। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ফারদিনের বাবা কাজী নুর উদ্দিন রানা বলেন, ‘শুক্রবার দুপুরে বুয়েটে যাওয়ার জন্য ফারদিন বাসা থেকে বের হয়। রাতে বুয়েটের হলে থেকে পরদিন পরীক্ষা শেষে বাড়ি ফেরার কথা। শুক্রবার রাত ১১টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে নিখোঁজ সে।

‘পরে রামপুরা থানায় সাধারণ ডায়েরি করি। আজ (সোমবার) সন্ধ্যার দিকে খবর পাই যে পরশের মরদেহ পাওয়া গেছে। তারপরই থানায় আসি। সে নারায়ণগঞ্জে যাওয়ার কোনো কারণ নেই। আমার ধারণা, তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে।’

ফারদিনের চাচা আবু ইউসুফ জানান, ঘটনার দিন বিকেলে বাসা থেকে বের হওয়ার পর ধানমন্ডিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক মেয়ে বন্ধুর সঙ্গে ঘোরাফেরা করে ফারদিন। তারপর সেখান থেকে সে নীলক্ষেতে যায়। পরে রামপুরা বনশ্রীতে ওই বন্ধুকে তার বাড়িতে দিয়ে আসার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নৌ পুলিশের নারায়ণগঞ্জের সুপার মিনা মাহমুদা জানান, মরদেহ সুরতাহালের সময় ফারদিনের পকেট থেকে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ব্লুটুথ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি আসলে হত্যা কিনা তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর।

তিনি জানান, এ ঘটনায় ফারদিনের বাবা হত্যা মামলা করবেন। মামলার পর তদন্তে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ এর পিতার ফেসবুক পোস্ট

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ এর পিতার ফেসবুক পোস্ট

এর আগে রোববার (৬ নভেম্বর) ফারদীনের বাবা নূরউদ্দিন রানা নিজের ফেসবুক পেজে সন্তানের খোঁজ চেয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের-১৮ তম ব্যাচের শিক্ষার্থী তার সন্তান ফারদিন। আবদুর রশীদ হলের আবাসিক ছাত্র তিনি। শুক্রবার রাতে ফারদিন নিখোঁজ হওয়ার পর তাকে শেষবার দেখা যায় রামপুরা ব্রিজ এলাকায়। শুক্রবার রাত পৌণে ১১ থেকে ১১ টার মধ্যে সেখানে অবস্থান করছিলেন তিনি। সেখান থেকে তার বুয়েটের হল কিংবা বাসায় ফেরার কথা। কিন্তু সে আর ফেরে নি।

বিএনএ/এ আর 

Loading


শিরোনাম বিএনএ
পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ?