27 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভুটানের জালে বাংলাদেশের ৯ গোল; ৬ গোল প্রীতি’র

ভুটানের জালে বাংলাদেশের ৯ গোল; ৬ গোল প্রীতি’র

ভুটানের জালে বাংলাদেশের ৯ গোল; ৬ গোল প্রীতি'র

বিএনএ ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৯ গোল দিয়েছে বাংলাদেশ। সোমবার (৭ নভেম্বর) টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বীরশ্রেষ্ট শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। এর আগে ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ৮-০ গোলে।

টুর্নামেন্টে মাত্র তিন দেশ অংশগ্রহণ করছে। টানা তিন ম্যাচ হেরে ভুটান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইতোমধ্যেই। ৯ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচটি ভুটানের জন্য শুধুই নিয়মরক্ষার। আগামী বুধবার নেপাল ভুটানকে হারালে ১১ নভেম্বর বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচটিই মূলত হবে ফাইনাল। শিরোপা জিততে সেই ম্যাচে নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। তবে শুধু জিতলেই চলবে না, স্বাগতিকদের এগিয়ে থাকতে হবে গোলের হিসাবেও।

এর আগের ম্যাচে সুরভী আকন্দ প্রীতি হ্যাটট্রিক করেন। আজ তিনি করলেন ডাবল হ্যাটট্রিক। ১৫ মিনিটে প্রীতির গোলে বাংলাদেশ গোল যাত্রা শুরু হয়। বিরতির আগেই তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। ৩২ মিনিটের মধ্যে তিনি তিন গোল করেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে তার করা আরেকটি গোলে বাংলাদেশ ৪-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পরপরই প্রীতি আরেকটি গোল করেন। ৫৫, ৬৬ ও ৮০ মিনিটে মিতু, আয়েশা ও থুনিয়ে মারমা একটি করে গোল করেন। ৮৭ মিনিটে সুরভী আরেকটি গোল করলে ডাবল হ্যাটট্রিক পূর্ণ হয়।

বিএনএ/এ আর

 

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!