30 C
আবহাওয়া
১২:১১ অপরাহ্ণ - মে ১৫, ২০২৬
Bnanews24.com
Home » আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী আজ

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী আজ


বিএনএ, ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ । ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর হাতে নৃশংসভাবে শহীদ হন তিনি।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, আবরার ফাহাদ হত্যাকাণ্ড ও পিলখানা হত্যাকাণ্ডের স্মরণে ৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারি দিন দুটিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রতি বছর বিশেষভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে এমন তথ্য জানানো হয়।

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ছাত্রদল, শিবিরসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে।

আবরার ফাহাদের আত্মত্যাগের স্মরণে আজ ৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গতকাল এক বিবৃতিতে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এ আহ্বান জানান।

এ ছাড়া  ছাত্রদলের উদ্যোগে আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনটিকে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার  এক বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এমন আহ্বান জানান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ