23 C
আবহাওয়া
৮:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শার্শায় পথচারীকে বাঁচাতে গিয়ে দুই বন্ধু নিহত

শার্শায় পথচারীকে বাঁচাতে গিয়ে দুই বন্ধু নিহত


বিএনএ, যশোর: শার্শায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল রানা (৩৫) ও গোলাম ফারুক (৩৯) নামে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে রাজ কুমার রায় রাজন (৩০) নামে অপর একজন যুবক গুরুতর আহত হয়।

শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর ইউনিয়ন ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারে ছেলে সোহেল রানা, ও কোতোয়ালী থানার গাজী পাড়া সদর ইউনিয়নের আব্দুর জলিলের ছেলে গোলাম ফারুক। অপর আহত রাজ কুমার রায় রাজন মনিরামপুর থানার নেহালপুর খাড়ুখালি গ্রামের জয়দেব কুমারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মোটরসাইকেল যোগে বেনাপোল থেকে যশোরের উদ্দেশ্য যাচ্ছিল। পতিমধ্যে শার্শা বাজার ভূমি অফিসের সামনে পৌছালে এ সময় এক পথচারী পাগল রাস্তা পারাপার হচ্ছিলো। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই সোহেল রানা নামে এক যুবক নিহত হয়।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইস্টিশন মাস্টার রতন কুমার দেবনাথ জানান, খবর পেয়ে আহত অবস্থায় গোলাম ফারুক ও রাজ কুমার রায় রাজন’কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। কোন বাদী না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর আহত রাজ কুমার রায় রাজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনএ/ সোহাগ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী