23 C
আবহাওয়া
৩:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে টমটম উল্টে নিহত ১

রাঙামাটিতে টমটম উল্টে নিহত ১


বিএনএ, রাঙ্গামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে ব্যাটারিচালিত অটোরিক্সা (টমটম) উল্টে সান্দ্রা চাকমা (৪৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মধ্যম বাঘাইছড়ি রাবার বাগান মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সান্দ্রা চাকমা বাঘাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জীবতলী গ্রামের জামিনি কুমার চাকমার ছেলে।

আহতরা হলেন- জ্ঞান বীর চামকা (৪৬) ও জ্ঞান রতন চাকমা (৪৭)। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, অটোরিক্সা সাইড দিতে গিয়ে উল্টে এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। কেউ অভিযোগ দেয়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে