18 C
আবহাওয়া
১০:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বিএনএ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদ সকলের আত্মার মাগফিতার কামনা করেন আবদুল হামিদ। সেখানে ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন রাষ্ট্রপতি। এসময় তার সঙ্গে পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। মোনাজাত শেষে রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। সেখানে তারা কিছুক্ষণ কুশল বিনিময় করেন।

রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা
রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা

পরে টুঙ্গিপাড়া থেকে রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা সহকারে কালনা সেতু পরিদর্শনে যাবেন। সেখান থেকে মাদারীপুরের শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারতের পাশাপাশি ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন আবদুল হামিদ। সন্ধ্যা সাতটার পরে ঢাকার পথে রওনা হবেন রাষ্ট্রপতি।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। পদ্মা সেতু পরিদর্শন শেষে টুঙ্গিপাড়ায় যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা