23 C
আবহাওয়া
১১:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : রাজধানীর শাহজাহানপুরের টিটিপাড়ার একটি বাসা থেকে শুক্কুর ওরফে অন্তু (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় টিটি পাড়া জনি দাসের ভাড়া ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পিতা মৃত শেখ ফরিদ।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বলেন, মরদেহটি দু-এক দিন বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছিলে।

তিনি জানান, আশেপাশে লোকজনের সাথে কথা প্রাথমিকভাবে জানা গেছে শুক্কুর মাদকাসক্ত ছিলেন। বিয়ে করেছিল। স্ত্রী কিছুদিন আগে চলে গেছে। বাসায় একাই থাকতেন।

ধারণা করা হচ্ছে, মাদক সেবন করে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাত দশটার দিকে মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা