25 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আরও একটি ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের হুথিরা

আরও একটি ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের হুথিরা


বিএনএ, ডেস্ক : ইয়েমেনের হুথি সামরিক বাহিনী সৌদি জোটের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি টুইটারে দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন। তিনি বলেন, বুধবার(৬ অক্টোবর) সকালের দিকে মা’রিব প্রদেশে আজ-জুবা অঞ্চলের আকাশে গুপ্তচরবৃত্তি চালানোর সময় চীনের তৈরি সিএইচ-৪ মডেলের গোয়েন্দা ড্রোনটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়।চীনে তৈরি এই ড্রোন পাঁচ হাজার মিটার উঁচু থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে। ফলে এটি বেশিরভাগ বিমান-বিধ্বংসী কামানের আওতার বাইরে থাকে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী মার্কিন বোয়িং কোম্পানি নির্মিত একটি ড্রোন ভূপাতিত করে। ড্রোনটি মা’রিব প্রদেশের আকাশে গুপ্তচরবৃত্তি চালানোর সময় ধ্বংস করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন