28 C
আবহাওয়া
৫:১৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রিজার্ভ নেমেছে ৩৬.৩৯ বিলিয়ন ডলারে

রিজার্ভ নেমেছে ৩৬.৩৯ বিলিয়ন ডলারে

ডলারের দাম

বিএনএ,ঢাকা: জুলাই ও আগস্ট মাসের আমদানি দায় পরিশোধে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) ১.৩৯ বিলিয়ন ডলার পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৬.৩৯ বিলিয়ন ডলারে। সোমবার (৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এই অর্থ পরিশোধ করেছে। যেখানে এসিইউর হিসাব অনুযায়ী নিষ্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১.৩৯২ বিলিয়ন ডলার।

৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬.৩৯ বিলিয়ন ডলার, যা গত বৃহস্পতিবার শেষে ছিল ৩৭.৪৫ বিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাবকৃত রিজার্ভ ৩২.৫৬ বিলিয়ন ডলার থেকে কমে দাঁড়িয়েছে ৩১.৪৭ বিলিয়ন ডলারে।

এসিইউ হলো একটি আঞ্চলিক লেনদেন ব্যবস্থা, যা অংশগ্রহণকারী এশীয় দেশগুলোর মধ্যে সীমান্ত-বাণিজ্য নিষ্পত্তিতে সহায়তা করে। সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর এই ব্যবস্থার মাধ্যমে আমদানি দায় পরিশোধ করে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ