24 C
আবহাওয়া
১:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে সাবেক এমপির বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ

ময়মনসিংহে সাবেক এমপির বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ

ময়মনসিংহে সাবেক এমপির বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহ- ১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে গোলন্দাজ বাড়ির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস‍্যরা এসে দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোররাত উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া এমপি বাবেল গোলন্দাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সুত্র জানায়, ভোর রাতে শত শত লোক হামলা চালিয়ে বাড়ির দুইটা গেট মাটি কাটার বেকু মেশিন দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর-অগ্নিসংযোগ করে। পরে সকাল ৬ টার দিকে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছালে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, সকাল থেকেই থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বিএনএনিউজ/ হামিমুর রহমান হামিম/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে