28 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সম্প্রীতি সমাবেশ

বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সম্প্রীতি সমাবেশ

বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সম্প্রীতি সমাবেশ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সম্প্রীতি শান্তি সমাবেশে বক্তারা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হাজারো শহিদের প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে কোনভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার গোমদন্ডী ফুলতল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে ও শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, পলায়নকারী সরকারের মতো কোনো অবস্থাতেই অন্যায় প্রতিশোধ, ঘৃণা, সাম্প্রদায়িক সংঘাত, ধর্ম বর্ণ বিভেদ সৃষ্টি না করে আমরা সম্প্রীতির মানবিক বাংলাদেশ চাই। যারা বিভেদ সৃষ্টি করে ফায়দা হাসিলের পাঁয়তারা করছে তাদের মোকাবেলা করা হবে।

সংগঠনের সদস্য স.ম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন এম সোলায়মান ফরিদ, বিশেষ বক্তা ছিলেন এনাম রেজা কাদেরী।

আকতার হোসাইন তালুকদার ও খ ম মোজাম্মেল হকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাশেদুল ইসলাম রাশেদ, মাস্টার আবুল হোসেন, কাজী মাওলানা ওবায়দুল হক হক্কানী, মাওলানা ইলিয়াস শিকদার, ছাত্রনেতা আব্দুল্লাহ আল জাবের, নুর উদ্দিন কাদেরী, ছাত্রনেতা কফিল উদ্দিন রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আবুল ফয়েজ মামুন, মাওলানা আব্দুল নবী আলকাদেরী, মাওলানা আব্দুল কুদ্দুছ আলকাদেরী ও মাহবুবুল আলম কাদেরী।

দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, আমরা সকল ধরণের হামলার নিন্দা জানাই। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে এদেশের ত্রিশ লক্ষ শহিদের আত্মদানে অর্জিত স্বাধীনতার সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারেননি। শুধু ক্ষমতার পালাবদল আর হত্যার রাজনীতি দেখেছে। অপ রাজনীতির কূটকৌশলে সীমাহীন দুর্নীতি অর্থনীতি, শিক্ষা ও ব্যবসা বাণিজ্যিকে ধ্বংস করেছে।

দিনের পর দিন স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারেননি। হরণ করা হয়েছিলো বাকস্বাধীনতা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও একশ্রেণির অসাধু পুঁজিপতি কোটি কোটি টাকার মালিক বনেছে।

সমাবেশ শেষে একটি র‍্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা