27 C
আবহাওয়া
১১:৫৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

সড়ক দুর্ঘটনা নিহত

বিএনএ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাস মালিক বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৭ জন।

শনিবার (৭ সেপ্টম্বর) ভোর সাড়ে ৫টার দিকে  বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ঢাকা এক্সপ্রেস পরিবহণের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর মৃত্যু হয়।

তিনি আরো বলেন, দুর্ঘটনার পরে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ময়নাতদন্তের জন্য তিনজনের মরদেহ ও আহতদের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন