28 C
আবহাওয়া
৩:১৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

হত্যা

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামের পটিয়ায় ধীমান ধর (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে লড়িহরা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ধীমান ধর ধলঘাট ইউনিয়নের বণিক পাড়া এলাকার দুলাল ধরের ছেলে। তিনি নগরের রাহাত্তারপুল এলাকায় সৌদিয়া জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের মালিক।

জানা যায়, ধীমান ধর বাড়িতে যাওয়ার পথে হাবিলাসদ্বীপ এলাকায় রাস্তায় ব্যরিকেড দিয়ে তার মোটরসাইকেলে লাঠি দিয়ে আঘাত করে তাকে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে সবকিছু হাতিয়ে নেয়। ধীমান  চিৎকার করলে তাকে ছুরি দিয়ে জবাই করে তারা পালিয়ে যায়।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ধীমান ধরকে হত্যা করা হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড, তা এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা