27 C
আবহাওয়া
১:০৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ

সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ

বাংলাদেশ ব্যাংক

বিএনএ, ঢাকা : বিদ্যুৎ সাশ্রয়ে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ব্যাংকের যেসব শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শাখার এ ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যুৎ সাশ্রয় সরকার অফিস সময়সূচিতে যে পরিবর্তন এনেছে, সেটির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশনায় বলা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে বিকেল ৫টার পর আর কোনো কার্যক্রম চালানো যাবে না। ৩টার মধ্যে লেনদেন ও বিকেল ৫টার মধ্যে সব ধরনের আনুষঙ্গিক কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২২ আগস্ট সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। ২২ আগস্ট এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২৪ আগস্ট থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংকের কর্মকর্তাদের অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নতুন এ সময়সূচি মেনেই বর্তমানে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ অবস্থায় আজ নতুন করে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ