25 C
আবহাওয়া
৯:২৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ২৫ ছিনতাইকারী আটক

রাজধানীতে ২৫ ছিনতাইকারী আটক

রাজধানীতে ২৫ ছিনতাইকারী আটক

বিএনএ, ঢাকা : রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল ও পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২৫ জনকে আটক করেছে র‌্যাব।রোববার (৭ আগস্ট) বিকালে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) পুলিশ সুপার বীণা রানী দাস এ সব তথ্য জানান।

আটককৃতরা হলেন- মো. ফয়সাল, মো. কামাল, মাসুম গাজী, মো. সুমন, মো. রাজীব ওরফে হৃদয়, মো. ইমরান, মো. রাসেল, মো. মিলন, মো. সেলিম, মো. জয়নাল, মো. শাহীন, মো. বিপ্লব, মো. সাগর, মো. মিরাজ, মো. ইমন, আলী খন্দকার, রফিকুল ইসলাম, মো. দুলাল, মো. অনিক, মো. জিহাদ সরকার, মো. হাসান, মো. পারভেজ, মমিন হোসেন মুন্না, হাসান আলী ও শহীদ।

র‌্যাব-৩ জানায়, আসামিদের একাধিক দল রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ ছিনতাইকারীকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড, ১টি পেনড্রাইভ, ২টি সুইচ গিয়ার, ৪টি এন্টি কাটার, ৮টি ব্লেড, ২টি কাঁচি, ৬টি চাকু, ২টি ক্ষুর, ১টি মলমের কৌটা জব্দ করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে বীণা রানি দাস বলেন, রাজধানীর বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় ছিনতাইকারী সদস্যরা ঘুরাফেরা করতে থাকে। তারপর সহজ সরল যাত্রীদের টার্গেট করে। কখনো তাদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিষাক্ত চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে। ওই বিষাক্ত পানীয় পান করার বা বিষাক্ত স্প্রের ঘ্রাণ নেওয়ার পর যাত্রী অজ্ঞান হয়ে পড়লে তার সর্বস্ব কেড়ে নিয়ে তারা ভিড়ের মধ্যে মিশে যায়।বীণা রানি দাস বলেন, আসামিরা কখনো ভিড়ের মধ্যে যাত্রীদের চোখে-মুখে বিষাক্ত মলম বা মরিচের গুঁড়া বা বিষাক্ত স্প্রে করে যাত্রীদের যন্ত্রণায় কাতর করে সর্বস্ব কেড়ে নেয়।আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র ্যাবের এই কর্মকর্তা।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন