24 C
আবহাওয়া
১২:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ১০৪ রানে শেষ হলো বাংলাদেশের ইনিংস

১০৪ রানে শেষ হলো বাংলাদেশের ইনিংস

১০৪ রানে শেষ হলো বাংলাদেশের ইনিংস

বিএনএ, স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০৫ রানের টার্গেট দিল বাংলাদেশ। শনিবার (৭ আগস্ট) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান তোলে।

ম্যাচটিতে টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। টস জিতে মাহমুদউল্লাহ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আগের তিন ম্যাচের মত এ ম্যাচেও ব্যর্থ ওপেনার সৌম্য। মাত্র ৮ রান নিয়ে সাজঘরে ফেরেন তিনি। নাঈম শেখ সাকিব আল হাসানকে নিয়ে খেলতে থাকেন। তবে এ জুটির রান নেওয়ার গতি ছিল মন্থর। নাঈম ৩৬ বলে ২৮ ও সাকিব ২৬ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন। এরপর ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মত। আফিফ ১৭ বল খেলে ২০ রান তুলে আউট হন। শেষদিকে ১টি করে চার-ছক্কায় শেখ মেহেদী হাসানের ১৬ বলে ২৩ রানের ইনিংসে বাংলাদেশের স্কোর হয় ৯ উইকেটে ১০৪।

অজিদের পক্ষে তিনটি করে উইকেট নেন মিচেল সোয়েপসন ও অ্যান্ডু টাই। এছাড়া দুটি উইকেট শিকার করেন জশ হ্যাজলউড।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ১০৪/৯ (২০ ওভার)
নাঈম ২৮, মেহেদী ২৩, আফিফ ২০, সাকিব ১৫
সোয়েপসন ১৪/৩, টাই ১৮/৩, হ্যাজলউড ২৪/২

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে