বিএনএ ঢাকা: আজ রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে বোর্ড নির্বাচন শুরু হয়েছে। তবে প্রথম ভোটটি পড়েছে ভোটগ্রহণ শুরুর প্রায় ৪৫ মিনিট পর।
আজ সকাল ১১টা ৩৫ মিনিটে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
একই সময়ে ভোট দিয়েছেন সাবেক জাতীয় দলের পেসার রুবেল হোসেন। তিনি ক্যাটাগরি-১ এ ভোট দিয়েছেন।
এবার বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরির লড়াই ঘিরেই চলছে মূল আলোচনা। এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৭ জন আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-১ থেকে এবং একজন ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে সাবেক ক্রিকেটার, অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি অন্তর্ভুক্ত।
তবে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে চলছে ভোটের আসল প্রতিদ্বন্দ্বিতা । এখানে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিম ইকবাল। তার পাশাপাশি রয়েছেন আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ আরও কয়েকজন আলোচিত প্রার্থী।
এদিকে নির্বাচনে ৪১ জন ভোটার ই-ভোটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ব্যালট সংগ্রহ করেছেন। এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরির ৩ জন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন ভোটার রয়েছেন।
বিএনএ/শাম্মী
![]()

